এই বাংলায় দেশ ও বিদেশ

মানুষের পেটে লাথি মেরে চলছে যান্ত্রিক প্রগতি! কয়লা লোডিংয়ে মেশিন হঠাও আন্দোলনের হুংকার

By Eaibanglai - July 28, 2026
— Advertisement —
Advertisement
মানুষের পেটে লাথি মেরে চলছে যান্ত্রিক প্রগতি! কয়লা লোডিংয়ে মেশিন হঠাও আন্দোলনের হুংকার

সংবাদদাতা,উখরা -: খনি অঞ্চলে প্রগতির চোটে মানুষের পেটে এখন সোজাসুজি কিল! এককালে যেখানে কোদাল-ঝুড়ি হাতে মানুষের ঘামে ভিজে ডিও-র কয়লা লোডিং হত, আজ সেখানে ঠাঁয় দাঁড়িয়ে যান্ত্রিক দানব। ফলস্বরূপ, পেটের টানে কাজ করা হতদরিদ্র শ্রমিকরা রাতারাতি বেকার। মেশিন বসিয়ে শ্রমিকদের পেটে লাথি মারার এই ব্যবস্থার প্রতিবাদে এবার সিদুলি সাইডিং চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার যুবকরা।

     ​বিকাশ হরিজনদের মতো শ্রমিকরা ১০-১২ বছর ধরে হাড়ভাঙা পরিশ্রম করে পরিবার চালাতেন। হঠাৎ মেশিন এসে তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়ায় তীব্র হতাশা নেমে এসেছে পরিবারগুলিতে। মালিকপক্ষের মন জয় করতে মানুষ হটিয়ে যন্ত্রের রাজত্ব কায়েম হলেও, ইসিএল ম্যানেজমেন্ট বা টেন্ডার হোল্ডারদের মুখে কুলুপ।

     শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি- তাৎক্ষণিকভাবে মেশিন দিয়ে লোডিং বন্ধ করে মানুষের কাজ ফিরিয়ে দেওয়া হোক, নতুবা বৃহত্তর আন্দোলন তথা আমরণ অনশনে বসবে ক্ষুব্ধ জনতা। প্রগতির এই কদর্য রূপ দেখে তটস্থ এলাকাবাসী, যেকোনো মুহূর্তে বড় সংঘর্ষের আশঙ্কায় মোতায়েন উখড়া ফাঁড়ির পুলিশ।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement