এই বাংলায় দক্ষিণ বাংলা

কবি ঝর্ণা মুখোপাধ্যায় স্মৃতি সভা

By Eaibanglai - September 09, 2026
— Advertisement —
Advertisement
কবি  ঝর্ণা মুখোপাধ্যায় স্মৃতি সভা

  নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত কবি এবং সাহিত্যিক প্রয়াত  ঝর্ণা মুখোপাধ্যায় -এর  স্মরণ অনুষ্ঠান আয়োজিত হলো ৫ -ই সেপ্টেম্বর সন্ধ্যায়  ইস্পাত নগরীর তিলক রোড-এ। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, 'ভাবনা মুখ' এন. জি. ও'র প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতীয় গণনাট্য সংঘ, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ-র অন্যতম সংগঠক,  'সবুজ বাগান ' সহ উল্লেখযোগ্য সংখ্যক পত্রিকার সম্পাদনার দায়িত্বপ্রাপ্ত। গণতান্ত্রিক মহিলা  সমিতি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) -রও সক্রিয় সদস্য ছিলেন তিনি।

স্মরণ সভার শুরুতে তার  প্রতিকৃতিতে মাল্যদান করেন গণনাট্য সংঘ ইস্পাত শাখার সহ: সভাপতি অমল হাটি, গণনাট্য সংঘ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক আশিসতরু  চক্রবর্তী, সহ: সম্পাদক কাকলি মন্ডল,প:ব: গণতান্ত্রিক শিল্পী সংঘ, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি কানাই বিশ্বাস, সহ: সম্পাদক সীমান্ত তরফদার, বিশিষ্ট সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, গণ-আন্দোলনের নেত্রী সোমা তরফদার,  শ্যামল ব্যানার্জি এবং আরো অনেকে। সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য  জ্ঞাপন করেন সুপরিচিত সঙ্গীত শিল্পী ঋতুকণা  ভৌমিক। গণনাট্য সংঘ-র জেলা সম্পাদক  আশিসতরু  চক্রবর্তী,কন্যা সুমনা চক্রবর্তী, গ: লে: শি: সংঘ-র জেলা সভাপতি কানাই বিশ্বাস প্রমূখ স্মৃতিচারণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গণনাট্য সংঘ ইস্পাত শাখার সহ: সম্পাদক কাকলি মন্ডল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement