এই বাংলায় দক্ষিণ বাংলা

টোটোর দৌরাত্ম্যের প্রতিবাদে বারাবনিতে মিনিবাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

By Eaibanglai - September 11, 2026
— Advertisement —
Advertisement
টোটোর দৌরাত্ম্যের প্রতিবাদে বারাবনিতে মিনিবাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

সংবাদদাতা,আসানসোলঃ- এলাকায় টোটোর অনিয়ন্ত্রিত বাড়বাড়ন্ত এবং রুট ও নিয়মের তোয়াক্কা না করে চলাচলের প্রতিবাদে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের মিনিবাস ধর্মঘটের ডাক দিলেন আসানসোলের বারাবনি ব্লকের বাস চালকরা। এর ফলে দোমহানি মোড়সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বাস চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে এবং চরম হয়রানির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।

মিনিবাস চালকদের অভিযোগ, দিন দিন টোটোর সংখ্যা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাওয়ায় বাস ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি রাস্তায় টোটো চালকদের সঙ্গে প্রতিদিন কোনো না কোনো বচসা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ ও সুনির্দিষ্ট নিয়মের দাবিতে বাধ্য হয়েই তাঁরা বাস পরিষেবা বন্ধ রাখার চরম সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ দ্রুত দোমহানি মোড়ে পৌঁছে আন্দোলনকারী চালকদের সাথে কথা বলে বাস চলাচল স্বাভাবিক করার অনুরোধ জানায়। তবে চালকরা নিজেদের দাবিতে অনড় থেকে সাফ জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে যৌথ বৈঠক না হওয়া পর্যন্ত তাঁরা বাস চালাবেন না। সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই টোটো ও মিনিবাস চালকদের নিয়ে একটি সমন্বয় বৈঠক ডাকা হয়েছে। এখন সবার নজর সেই বৈঠকের দিকেই, সেখান থেকে কোনো স্থায়ী সমাধান সূত্র বের হয় কি না।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement