এই বাংলায় দক্ষিণ বাংলা

গুগল ম্যাপ অনুসরণ করে বিপত্তি: খোলা মুখ খনির ৩০ ফুট গভীর গর্তে পড়ে গুরুতর আহত বাইক চালক

By Eaibanglai - September 19, 2026
— Advertisement —
Advertisement
গুগল ম্যাপ অনুসরণ করে বিপত্তি: খোলা মুখ খনির ৩০ ফুট গভীর গর্তে পড়ে গুরুতর আহত বাইক চালক

সন্তোষ কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বর:- গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে চরম বিপত্তি। বাইক সমেত খোলা মুখ খনির প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। আহত বাইক চালকের নাম প্রসূন ব্যানার্জি। তিনি কাঁকসার বসুধা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কেবল অপারেটর। বর্তমানে তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কেবিলের কাজের জন্য পাণ্ডবেশ্বর এলাকার একটি গ্রামে যাচ্ছিলেন প্রসূন বাবু। রাতের অন্ধকারে সঠিক রাস্তা চেনার জন্য তিনি গুগল ম্যাপের সাহায্য নেন। ম্যাপ নির্দেশিত একটি পিচ রাস্তা ধরে এগোনোর সময়ই আচমকা দুর্ঘটনাটি ঘটে। পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী এলাকায় বর্তমানে খোলা মুখ খনির কাজ চলায় বেশ কিছু রাস্তা খনির খপ্পরে পড়েছে। অসাবধানতাবশত সেই খনিরই একটি প্রায় ৩০ ফুট গভীর গর্তে বাইক নিয়ে সোজা নিচে পড়ে যান তিনি।

এদিকে, গভীর রাত পর্যন্ত প্রসূন বাবু বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁকে ফোনে যোগাযোগ করা হলে, তিনি বারবার বিভ্রান্তিকর ও ভুল জায়গার নাম (কখনও অজয় নদীর পার, কখনও দুর্গাপুর) বলতে থাকেন। তিনি ঠিক কী কারণে অসংলগ্ন কথা বলছিলেন, তা এখনও স্পষ্ট নয়। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাঁর মোবাইলের জিও ট্যাগ লোকেশন ট্র্যাক করে অবস্থান চিহ্নিত করা হয়।

শনিবার সকালে পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনির ওই গভীর গর্তে প্রসূন বাবু ও তাঁর বাইকটির সন্ধান মেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। খনির আধিকারিকদের সহযোগিতায় এবং একটি পকলেম মেশিনের সাহায্যে গর্তের ভেতর থেকে গুরুতর জখম অবস্থায় প্রসূন বাবু ও তাঁর বাইকটিকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খনি অঞ্চলের এই বিপজ্জনক রাস্তাঘাট ও সুরক্ষাবিধি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement