এই বাংলায় দক্ষিণ বাংলা শিল্প ও সংকৃতি

মিঠুন চক্রবর্তী হলেন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা

By Eaibanglai - October 08, 2026
— Advertisement —
Advertisement
মিঠুন চক্রবর্তী হলেন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-- অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসাবে নিয়োগ করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার, ৬ অক্টোবর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল মিঠুনকে Information & Cultural Affairs Department এর Advisor to the Government of West Bengal পদে নিয়োগ করেছেন। ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদায় এই নিয়োগ কার্যকর হচ্ছে অবিলম্বে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই নিয়োগ করা হয়েছে। নিয়োগের বিষয়টি জানিয়ে মিঠুন চক্রবর্তীকেও পৃথক ভাবে বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে।

তথ্য ও সংস্কৃতি দফতরের পাশাপাশি রাজ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দফতরেও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। ফলে প্রশাসনিক মহলে মিঠুনের নতুন দায়িত্ব ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। ৬ অক্টোবর ২০২৬ থেকেই কার্যকর এই নিয়োগ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement