এই বাংলায় দক্ষিণ বাংলা

প্রাচীন রীতি মেনে গ্রামবাংলায় পালিত হচ্ছে কৃষকদের ঐতিহ্যবাহী ‘মুঠ পরব’

By Eaibanglai - November 18, 2026
— Advertisement —
Advertisement
প্রাচীন রীতি মেনে গ্রামবাংলায় পালিত হচ্ছে কৃষকদের ঐতিহ্যবাহী ‘মুঠ পরব’

এই বাংলায় ওয়েব ডেস্ক,পূর্ব বর্ধমানঃ- কার্তিকের শেষ, শুরু হয়েছে ধান কাটার মাস অগ্রহায়ন। হেমন্তের মাঝামাঝি ভোরের শিরশিরানির মাধ্যমে শীত তার আগমন বার্তা জানাচ্ছে। আর এই সময় গ্রাম বাংলা জুড়ে  পালিত হয়  ঐতিহ্যবাহী ‘মুঠ পরব’। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে কৃষক সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই উৎসব । মূলত কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তির তিথি এবং অগ্রহায়ণ মাসের প্রথম দিনে গ্রামবাংলার ঘরে ঘরে পরম নিষ্ঠার সঙ্গে এই পরব পালিত হয়। এই উৎসবের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মরসুমের আমন ধান কাটার শুভ সূচনা করেন কৃষকেরা।

মন্তেশ্বর এলাকার প্রবীণ ও নবীন চাষি জ্যোতির্ময় মণ্ডল, পার্থ দে এবং বিশ্বজিৎ প্রামাণিকরা জানান, এই মুঠ পরব কৃষকদের এক চিরায়ত প্রাচীন প্রথা। আমন ধান পাকার পর শীতের শুরুতে সরাসরি পুরো জমির ধান কাটা শুরু হয় না। তার আগে শুভ তিথি মেনে এই বিশেষ পরবের আয়োজন করা হয়।

পরব উপলক্ষে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চাষের জমিতে যান কৃষকেরা। সেখানে কাস্তের সাহায্যে অল্প পরিমাণ গাছসহ সোনালি আমন ধান কাটা হয়। কাটা সেই ধান গাছ অত্যন্ত যত্ন সহকারে একটি নতুন বস্ত্র বা গামছায় জড়িয়ে লক্ষ্মী রূপে মাথায় করে বাড়িতে নিয়ে আসা হয়। নতুন ধান বাড়িতে পৌঁছানোর পর পরিবারের মহিলারা গঙ্গাজল ছিটিয়ে, শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে সেটিকে বরণ করেন। বাতাসা, পান ও সুপারি দিয়ে নিষ্ঠাভরে বরণের পর সেই ধানকে ঘরের নির্দিষ্ট স্থানে তোলা হয়। এরপর কৃষক পরিবারের ঘরে ঘরে ব্রাহ্মণ দ্বারা সেই নতুন ধানকে ‘মা লক্ষ্মী’ রূপে পুজো করা হয়।

আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ সংস্কৃতির অনেক কিছু বদলে গেলেও, মন্তেশ্বর-সহ গোটা গ্রামবাংলার চাষিরা আজও পূর্বপুরুষদের এই প্রথা ও মাটির প্রতি কৃতজ্ঞতা জানানোর উৎসবকে সমান শ্রদ্ধায় বাঁচিয়ে রেখেছেন।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement