এই বাংলায়

নির্বাচনের প্রাক্কালে পাণ্ডবেশ্বর থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ব্যক্তি

By Eaibanglai - July 02, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই এলাকায় এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের উপর নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। সজাগ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও। আর এই নজরদারি চালাতে গিয়ে বড়সড় সাফল্য় পেল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বরের মহাল এলাকা থেকে এদিন সকালে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম শেখ আশরাফ।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে পাণ্ডবেশ্বরের মহাল এলাকায় অভিযান চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং শেখ আশরাফকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে ধরে ফলে। এদিন তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। নির্বাচনের প্রাক্কালে কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরছিল এবং ধৃত ব্যক্তির সঙ্গে কোনও দুষ্কৃতী চক্রের যোগ রয়েছে কিনা, এই বিষয়গুলি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement