এই বাংলায় দক্ষিণ বাংলা

১৫ বছরের অন্ধকার কাটল মারাডি পাড়ায়, বিধায়কের উদ্যোগে পৌঁছল বিদ্যুৎ

By Eaibanglai - November 25, 2026
— Advertisement —
Advertisement
১৫ বছরের অন্ধকার কাটল মারাডি পাড়ায়, বিধায়কের উদ্যোগে পৌঁছল  বিদ্যুৎ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো পাণ্ডবেশ্বর বিধানসভার ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মারাডি পাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত দিনমজুর পেশার সঙ্গে যুক্ত ওই পাড়ার ৯টি আদিবাসী পরিবারের প্রায় ৪৫ থেকে ৫০ জন সদস্য দীর্ঘ দেড় দশক ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। সন্ধ্যা নামলেই প্রদীপ ও হ্যারিকেনের আলোয় দিন কাটাতে হতো তাঁদের।

এলাকাবাসীর এই দীর্ঘদিনের সমস্যার কথা জানতে পেরে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে ওই ৯টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ প্রদানের সময় এলাকায় উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলা সাধারণ সম্পাদক সুশীল টুডু এবং মণ্ডল সভাপতি তারকনাথ ধীবর। সুশীল টুডু জানান, বিধায়ক বিষয়টি জানার পরই দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে মানুষজনের পাশে দাঁড়িয়েছেন।

অবশেষে বাড়িতে আলো জ্বলায় খুশির হাওয়া বইছে গোটা পাড়ায়। স্থানীয় বাসিন্দা অনিল চন্দ্র হাঁসদা জানান, বহুবার আবেদন-নিবেদন করেও এতদিন কোনও সুরাহা মেলেনি, তবে আজ বিদ্যুৎ পেয়ে তাঁরা বিধায়কের কাছে কৃতজ্ঞ। তবে বিদ্যুতের সমস্যা মিটলেও এলাকায় পানীয় জল ও রাস্তার সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement