এই বাংলায় দক্ষিণ বাংলা

পুজো অনুদান,কাঁকসা, বারাবনি ও সালানপুরে ২৩৭টি কমিটিকে আর্থিক সহায়তা প্রদান

By Eaibanglai - October 13, 2026
— Advertisement —
Advertisement
পুজো অনুদান,কাঁকসা, বারাবনি ও সালানপুরে ২৩৭টি কমিটিকে আর্থিক সহায়তা প্রদান

সংবাদদাতা, আসানসোল ও দুর্গাপুরঃ- রাজ্যজুড়ে দুর্গাপুজোর আনন্দ ও প্রস্তুতি তুঙ্গে। এ বছর পশ্চিমবঙ্গে মোট পুজোর সংখ্যা একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সরকারের নীতি মেনে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা এবং আসানসোল মহকুমার সালানপুর ও বারাবনি ব্লকে মহাসমারোহে পুজো কমিটিগুলির হাতে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হলো। এই তিনটি ব্লকেই গত বছরের তুলনায় নতুন অনেক পুজো কমিটিকে এই অনুদানের আওতায় আনা হয়েছে।

কাঁকসা ব্লকের মোট ১২৪টি কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পানাগড় টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, আগে এখানে ৭৩টি কমিটি অনুদান পেত, এবার নতুন আরও ৫১টি পুজো যুক্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রাজু পাত্র, বিডিও সৌরভ গুপ্তা প্রমুখ। অনুষ্ঠানে বিধায়ক বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, উৎসব যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, তার জন্য এবার সাধারণ মানুষের সুবিধার্থে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। যেকোনো সমস্যায় এই অ্যাপের মাধ্যমে জানানো যাবে।

অন্যদিকে আসানসোলের রূপনারায়ণপুরের নান্দনিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে সালানপুর ব্লকের ৬১টি পুজো কমিটির হাতে অনুদান দেওয়া হয়। বারাবনির বিধায়ক অরিজিৎ রায় জানান, গত বছরের ৫০টির তুলনায় এবার আরও ১১টি নতুন পুজো কমিটি এই তালিকায় যুক্ত হয়েছে। অনুষ্ঠানে বিডিও দেবাঞ্জন বিশ্বাস ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বারাবনি ব্লকের ৫২টি আবেদনকারী পুজো কমিটির সবকটিকেই এবার ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। গত বছর এই সংখ্যাটি ছিল ৩৮। বিধায়ক অরিজিৎ রায় এবং এসিপি মিহির কুমার দে-র উপস্থিতিতে এই চেক বিতরণ করা হয়।

 উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার ও পুলিশ প্রশাসনের আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement