এই বাংলায়

তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের পাশে ‘উৎসর্গ’, মানবিকতায় উজ্জ্বল ‘রৌদ্রছায়া’​

By Eaibanglai - June 22, 2026
— Advertisement —
Advertisement
তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের পাশে ‘উৎসর্গ’, মানবিকতায় উজ্জ্বল ‘রৌদ্রছায়া’​

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমান -: প্রখর রোদ আর অসহ্য গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন জীবিকার তাগিদে রাস্তায় থাকা রিকশা ও ভ্যানচালকদের স্বস্তি দিতে এগিয়ে এল ‘উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন’। আজ, ২১ জুন, রবিবার সংস্থাটির উদ্যোগে আয়োজিত মানবিক প্রকল্প “রৌদ্রছায়া” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

​এই কর্মসূচির আওতায় নতুনগঞ্জ বাজার, বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বর, মেমারি এবং দেবীপুর—এই চারটি এলাকা মিলিয়ে মোট ২০১ জন শ্রমজীবী মানুষের হাতে তুলে দেওয়া হয় ছাতা, গামছা, ওআরএস এবং পানীয় জল। মূলত তীব্র গরম থেকে সুরক্ষা প্রদানই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ​উৎসর্গ পরিবারের সম্পাদক দিব্যেন্দু দাসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাহুল কুমার সিং, তন্ময় মাজি, শুভেন্দু মুখার্জী, রাজকুমার তামানিক, সৎপাল, রিনা কোনার, টুটু মুখার্জী, সীমা হাজরা, পিনাকি রক্ষিত, গার্গী পাল, রোজিনা পারভিন, অরিজিৎ রায় এবং অর্পণ রায়। সংস্থার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও অক্লান্ত পরিশ্রমে প্রকল্পটি সার্থকতা পায়। ​সম্পাদক দিব্যেন্দু দাস বলেন, “প্রখর রোদে যারা জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদের সামান্য স্বস্তি পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়বদ্ধতা। এই উদ্যোগ কেবল একটি প্রকল্প নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতার এক ছোট প্রয়াস।” ​সমাজসেবামূলক কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ‘উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন’ আবারও প্রমাণ করল, ‘মনুষ্যত্ব যেখানে প্রাণের ছোঁয়া পায়’, সেখানেই প্রকৃত জনসেবা সম্ভব। সংস্থার পক্ষ থেকে এই সফল কর্মসূচিতে সহযোগিতা করার জন্য সকল শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানানো হয়েছে। ভবিষ্যতে বৃহত্তর পরিসরে আর্ত-মানবতার সেবায় পাশে থাকার অঙ্গীকার করে সংস্থাটি আরও বেশি সংখ্যক মানুষকে মানবসেবার এই যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement