এই বাংলায় দক্ষিণ বাংলা

চলন্ত ট্রেনের দরজা দিয়ে গুটখার পিক ফেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

By Eaibanglai - November 18, 2026
— Advertisement —
Advertisement
চলন্ত ট্রেনের দরজা দিয়ে গুটখার পিক ফেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বের করে গুটখার পিক ফেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম রাজেশ কুমার। বুধবার ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ রেলস্টেশন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বর ও ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবার ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজেশ কুমার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে হাওড়া-দেরাদুন এক্সপ্রেসে চেপে হাওড়া থেকে বিহারের গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ট্রেনটি রানিগঞ্জ স্টেশন এলাকা অতিক্রম করার সময় রাজেশ গুটখা খেয়ে থুতু ফেলার জন্য কামরার দরজার কাছে যান।

মৃত যুবকের দাদু জানান, রাজেশ দরজা দিয়ে মাথা বাইরে বের করে থুতু ফেলতে গেলে রেললাইনের পাশে থাকা একটি লোহার খুঁটিতে তাঁর মাথায় সজোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্র অভিঘাতে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।

ঘটনার পরই পরিবারের চিৎকারে ট্রেনের মধ্যে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ এবং স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় রাজেশকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement