এই বাংলায়

চব্বিশ ঘণ্টার মধ্যে চুরির ঘটনার কিনারা, গ্রেফতার ১

By Eaibanglai - September 04, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ- চব্বিশ ঘণ্টার মধ্যে চুরির ঘটনার কিনারা করে চুরির সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল রানীগঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি জেরায় ধৃত দুষ্কৃতী চুরির কথা স্বীকার করে নিয়েছে।

প্রসঙ্গত শুক্রবার রাত্রে রানীগঞ্জের শিশু বাগানের বড়দই শালডাঙ্গার এক চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনার ঘটে। জানা গেছে ওই সময় বাড়িতে কেউ ছিলনা। বাড়ির সদর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে লুঠপাট করে পালায় দুষ্কৃতী। থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরে রকি ডোম নামের এই দুষ্কৃতীকে পাকড়াও করে। এরপর তাকে জেরা করে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতী জানিয়েছে নেশার টাকা জোগাড় করতেই ওই চিকিৎসকের বাড়িতে চুরি করেছিল সে।

রবিবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement