এই বাংলায় দক্ষিণ বাংলা

উচ্ছেদের নোটিশ ঘিরে রণক্ষেত্র সালানপুরের বনজেমারী কোলিয়ারি, পরিবহণ আটকে বিক্ষোভ বাসিন্দাদের

By Eaibanglai - November 20, 2026
— Advertisement —
Advertisement
উচ্ছেদের নোটিশ ঘিরে রণক্ষেত্র সালানপুরের বনজেমারী কোলিয়ারি, পরিবহণ আটকে বিক্ষোভ বাসিন্দাদের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) সালানপুর এরিয়ার অন্তর্গত বনজেমারী কোলিয়ারি এলাকায় উচ্ছেদের নোটিশ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। বুধবার দুপুরে বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্ট (ওসিপি) সংলগ্ন নতুন বস্তি এলাকার বাড়িতে বাড়িতে  ইসিএল আধিকারিকরা উচ্ছেদের নোটিশ সাঁটাতে গেলে স্থানীয় বাসিন্দারা প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। জনরোষের মুখে পড়ে আধিকারিকরা এলাকা ছাড়তে বাধ্য হন এবং এর প্রতিবাদে ইসিএলের সমস্ত পরিবহণ ব্যবস্থা অবরুদ্ধ করে বিক্ষোভে শামিল হন এলাকাবাসী।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা গত ১৫ থেকে ২০ বছর ধরে বৈধ জমির কাগজপত্র, মিউটেশন এবং খাজনার রসিদসহ ওই এলাকায় বসবাস করছেন। এমনকি জমির নথির ভিত্তিতে ব্যাংক ঋণও নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা রবীন্দ্র রাম অভিযোগ করেন, এর আগে ইসিএল কর্তৃপক্ষ সমীক্ষা চালিয়ে নথিপত্র যাচাই করে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল। খনির ব্লাস্টিংয়ের ফলে বাড়িতে পাথর ছিটকে আসার মতো সমস্যার পরেও কোনো স্থায়ী সমাধান বা ক্ষতিপূরণ না দিয়ে সোদপুর এরিয়ার এস্টেট অফিসারের দপ্তর থেকে ১৯৭১ সালের পাবলিক প্রিমিসেস আইনে নোটিশ ধরানোয় বাসিন্দারা প্রতারিত বোধ করছেন।

খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ও ইসিএলের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীরা তাঁদের অবস্থানে অনড় রয়েছেন এবং পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী লিখিত আশ্বাস ও ন্যায্য ক্ষতিপূরণ না মেলা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement