এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে এনটিইউসি-র ২৭তম রাজ্য সম্মেলন, নির্বাচন, উপস্থিত থাকছেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব

By Eaibanglai - November 20, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে এনটিইউসি-র ২৭তম রাজ্য সম্মেলন, নির্বাচন, উপস্থিত থাকছেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শ্রমিক শ্রেণির স্বার্থরক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে আগামী রবিবার, ২২শে নভেম্বর শিল্পনগরী দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসি-র রাজ্য সম্মেলন ২০২৬। ভারতীয় জাতীয় শ্রমিক কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা শাখার ব্যবস্থাপনায় এ-জোনের গুরুনানক রোডের আনন্দ লাবণ্য ভবনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই সম্মেলন চলবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, এটি প্রদেশ আইএনটিইউসি-র ২৭তম প্রতিনিধি সম্মেলন এবং সাধারণ পরিষদ বৈঠক (নির্বাচন) ২০২৬।

এই গুরুত্বপূর্ণ সম্মেলনে সর্বভারতীয় ও রাজ্য স্তরের শীর্ষ শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন। সম্মেলনে থাকবেন আইএনটিইউসি-র সর্বভারতীয় সভাপতি ড. জি. সঞ্জীব রেড্ডি, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সিং, প্রদেশ সভাপতি এম. কিউ. কামার, শ্রমিক নেতা অমিত যাদব এবং পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ প্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের নেতৃত্ব এই সম্মেলনে যোগ দেবেন। রবিবার সকাল ১০টা থেকে শুরু হতে চলা এই অধিবেশনে বর্তমান শিল্প পরিস্থিতি, শ্রমিক স্বার্থ এবং সংগঠনের আগামী দিনের আন্দোলনের রূপরেখা নির্ধারণের পাশাপাশি নতুন কমিটি গঠনের নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement