এই বাংলায় দক্ষিণ বাংলা

সালানপুরে পুলিশের বড় সাফল্য:ঝটিকা অভিযান, বেআইনি মদসহ গ্রেফতার ৩

By Eaibanglai - October 09, 2026
— Advertisement —
Advertisement
সালানপুরে পুলিশের বড় সাফল্য:ঝটিকা অভিযান, বেআইনি মদসহ গ্রেফতার ৩

সংবাদদাতা,আসানসোলঃ- উৎসবের মরশুমে এলাকায় বেআইনি মদের রমরমা কারবারে লাগাম টানতে বড়সড় সাফল্য পেল সালানপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দিনভর ব্লক জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে তিন মদ কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে অবৈধ দেশি মদ, নামী ব্র্যান্ডের বিয়ার এবং বিদেশি মদ। আজ, ধৃত তিন অভিযুক্তকেই আসানসোল আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ একটি বিশেষ নির্ভরযোগ্য সূত্রে খবর পায়। সেই খবরের ভিত্তিতে দেন্দুয়া-কল্যাণেশ্বরী রাস্তার ওপর অবস্থিত দুটি নামী হোটেলে অতর্কিতে হানা দেয় পুলিশ বাহিনী। পুলিশি অভিযানে 'সাইনি হোটেল'-এর মালিক সঞ্জীব সূত্রধর এবং 'প্রিয়া হোটেল'-এর কর্মচারী দিলীপ মণ্ডল-কে বেআইনিভাবে মদ মজুত ও বিক্রির অপরাধে গ্রেফতার করা হয়। অন্য একটি পৃথক অভিযানে রামডি মোড়ের কাছাকাছি এলাকা থেকে অবৈধভাবে মদ পাচারের সময় মলয় মণ্ডল নামে আরও এক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।

পুলিশি এই সাঁড়াশি অভিযানে সব মিলিয়ে মোট ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে ৩০ বোতল দেশি মদ, ২০ বোতল বিয়ার এবং ১০ বোতল বিদেশি হুইস্কি।

সালানপুর থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এলাকায় কোনো রকম বেআইনি মদ বিক্রি, মজুত কিংবা পাচারের কারবার বরদাস্ত করা হবে না। এই ধরণের অবৈধ ব্যবসার নেটওয়ার্ক ভাঙতে পুলিশের টানা বিশেষ নজরদারি ও নাকা চেকিং জারি থাকবে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement