এই বাংলায়

সালানপুর ব্লকে বিরোধী শূণ‍্য ভাবে জয় তৃণমূলের

By Eaibanglai - July 12, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সালানপুর ব্লকে বিরোধী শূণ‍্য ভাবে জয়লাভ করে জেলায় দৃষ্টান্ত তৈরি করল শাসক দল তৃণমূল কংগ্রেস। এই দৃষ্টান্তমূলক জয়ে বারাবনি বিধানসভার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠে। দলীয় কর্মী সমর্থকেরা পারস্পরিক মিষ্টিমুখ করিয়ে ও সবুজ আবির মাখিয়ে জয় উদযাপন করে।

এই জয় নিয়ে সালানপুর ব্লকের সহ সভাপতি ভোলা সিং এদিন বলেন, “পূর্বেই বলেছিলাম, সালানপুরে কোনো বিরোধী নেই। আমরা সারা বছর এলাকার প্রতিটি মানুষকে বিধায়ক বিধান উপাধ‍্যায় ও যুব নেতা মুকুল উপাধ‍্যায়ের নেতৃত্বে পরিষেবা দিয়ে থাকি। এলাকার উন্নয়ণ নিয়েই আমরা কাজ করে থাকি। নির্বাচনের সময় প্রচারের আলোয় থাকতে বিরোধীরা গজিয়ে ওঠে। আসলে মানুষ রাজ‍্য সরকারের প্রতিটি পরিষেবা উপভোগ করছে। তাই সাধারণ মানুষ নেত্রী হিসাবে মমতা ব‍্যানার্জীকেই ভোট দিয়ে জিতিয়েছে । সাধারণ মানুষ তৃণমূলে সাথেই আছে।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement