এই বাংলায়

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা, রাস্তা অবরোধ স্থানীয়দের​

By Eaibanglai - July 10, 2026
— Advertisement —
Advertisement
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা, রাস্তা অবরোধ স্থানীয়দের​

সংবাদদাতা,সালানপুর -: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সালানপুর ব্লকের আছড়া এলাকা। বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে একাধিক ব্যক্তি আহত হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদেই এই পথ অবরোধ।

​পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের মধ্যস্থতায় ও তৎপরতায় অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

​এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। যদিও কোনো অভিযোগই সরকারিভাবে প্রমাণিত নয়। পরপর সংঘর্ষ ও পথ অবরোধে এলাকায় চরম আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এলাকায় শান্তি ফেরানো এখন পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement