এই বাংলায়

মাইথন জলাধার- বেআইনি কোয়াজ পাথরের কারবার, কাঠগড়ায় প্রভাবশালী সিন্ডিকেট​

By Eaibanglai - June 13, 2026
— Advertisement —
Advertisement
মাইথন জলাধার- বেআইনি কোয়াজ পাথরের কারবার, কাঠগড়ায় প্রভাবশালী সিন্ডিকেট​

সংবাদদাতা,সালানপুরঃ- রাজ্যে ক্ষমতার হাতবদল হলেও সালানপুর থানা এলাকায় বদলায়নি বেআইনি খনিজ পাচারের চেনা ছবি। অভিযোগ প্রশাসনের নজর এড়িয়ে মাইথন জলাধারের পাড় ঘেঁষে রমরমিয়ে চলছে মূল্যবান কোয়াজ (সাদা পাথর) পাথরের অবৈধ কারবার। আর এই লাগামহীন খননের জেরে ক্রমশ অস্তিত্ব সংকটের মুখে পড়ছে মাইথন জলাধার।

​বৃন্দাবনী ও মেজলাডির গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে এই পাথর মাফিয়া সিন্ডিকেট। স্থলপথের পাশাপাশি ঝাড়খণ্ড থেকে নৌকা করে নদীপথেও আনা হচ্ছে বিপুল পাথর। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, দরিদ্র মানুষদের দেওয়া সরকারি ‘পাট্টা জমি’কে ঢাল হিসেবে ব্যবহার করে সেখানে পাথর মজুত ও পাচার করা হচ্ছে।

​গ্রামবাসীদের প্রশ্ন, আইনের শাসন প্রতিষ্ঠার দাবির মধ্যেও কীভাবে পুলিশ ও বিএলআরও দপ্তরের চোখে ধুলো দিয়ে এই কালো ব্যবসা চলছে? অবিলম্বে এই ধ্বংসাত্মক বেআইনি খনন বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement