এই বাংলায় দক্ষিণ বাংলা

যাত্রীদের সুবিধায় শিয়ালদহ-রানাঘাট- কৃষ্ণনগর রুটে ইএমইউ লোকাল পরিষেবার মেয়াদ বৃদ্ধি

By Eaibanglai - November 22, 2026
— Advertisement —
Advertisement
যাত্রীদের সুবিধায় শিয়ালদহ-রানাঘাট- কৃষ্ণনগর রুটে ইএমইউ লোকাল পরিষেবার মেয়াদ বৃদ্ধি

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর-শিয়ালদহ শাখায় বিশেষ EMU লোকাল ট্রেন পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে পরবর্তী সময়সূচি প্রকাশিত না হওয়া পর্যন্ত এই পরিষেবা বহাল থাকবে বলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে।

রেল সূত্রে খবর, ৩১৬২৯ নম্বর শিয়ালদহ-রানাঘাট EMU লোকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিশেষ পরিষেবা হিসেবে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত সম্প্রসারিত হবে।

অন্যদিকে, ৩১৬১৪ নম্বর রানাঘাট-শিয়ালদহ EMU লোকাল সোমবার থেকে শনিবার পর্যন্ত রানাঘাটের পরিবর্তে কৃষ্ণনগর সিটি জংশন থেকে যাত্রা শুরু করবে।

তবে শনিবার ও রবিবার ৩১৬২৯ নম্বর শিয়ালদহ-রানাঘাট লোকাল বর্তমান সময়সূচি মেনেই চলবে। একইভাবে রবিবার ৩১৬১৪ নম্বর রানাঘাট-শিয়ালদহ লোকালও বর্তমান সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

যাত্রীদের যাতায়াতের সুবিধা আরও বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্ব রেল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement