এই বাংলায় লাইফস্টাইল

রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য যা শুনলেও অশেষ পূণ্য

By Eaibanglai - September 18, 2026
— Advertisement —
Advertisement
রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য যা শুনলেও অশেষ পূণ্য

সঙ্গীতা চৌধুরীঃ- একজন ভক্ত সারা পৃথিবী ঘুরেছিল। সে একবার মন্দিরে গিয়ে দেখে কিছু  মহিলা মালা ও জিনিস তৈরি করছে, তখন সে বলে, “কী অনুষ্ঠান চলছে?”

তারা বলে, তুমি জানো না, আগামীকাল তো  রাধাষ্টমী, আমাদের সঙ্গে এসো এবং আমাদেরকে রাধাষ্টমী উদযাপনে সাহায্য করো।  এইভাবেই রাধাষ্টমী ব্রতের সঙ্গে সেই ভক্ত যুক্ত হয়ে গেল। এরপর অন্তিমে সে ভগবত ধামপ্রাপ্ত হলো। শুধু সে একাই নয়  সে এবং তার অনেক পূর্বপুরুষ‌ ‌ও সকল পাপ থেকে মুক্ত হল।

রাধাষ্টমী ব্রত মাহাত্ম্যে বলা রয়েছে যে, যে ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত পালন করে না, শতকোটি কল্পেও তার নরক হতে মুক্তি নেই।

১।  রাধাষ্টমী ব্রত পালন করলে  কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায়।

২। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল মেলে।

৩। পর্বত সমান সোনা দান করলে যে ফল তার একশো গুণ ফল মেলে রাধাষ্টমী ব্রত পালনে।

৪। রাধাষ্টমী ব্রত একবার পালনে সহস্র কন্যাদানের ফল মেলে।

৫। একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা, আদি সকল তীর্থের ফল লাভ হয়।

৬। যদি কোন পাপী ব্যক্তি‌ও অবহেলায় রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কোটি কুল সহ সে বিষ্ণুলোকে বাস করে।

৭। যদি কোন ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে, তাহলে শতকোটি কল্পেও  নরক থেকে মুক্তি পাবে না।

৮। যে রাধাষ্টমী ব্রত পালন করে না, সে কোটিকল্পে নরকবাস করে আর পৃথিবীতে জন্মগ্রহণ করলে তাকে বিধবা হতে হয়।

৯। একবার রাধাষ্টমী ব্রত পালনে গোহত্যা ও ব্রহ্মহত্যাদি সকল পাপ নষ্ট হয়।

১০। যদি কোন মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে, তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না।

১১। যে রাধাষ্টমী ব্রত পালন করে না, সে কোটিকল্পে নরকবাস করে থাকে আর পৃথিবীতে কোন ভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়।

১২। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে।

১৩। কোটি জন্মের অর্জিত পাপরাশি‌ও ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত পালনে নষ্ট হয়।

১২। গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থ স্নান করলে যে ফল, সেই ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement