নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আবারও বাঘের মুখে সুন্দরবনের মৎসজীবী। কাঁকড়া ধরতে গিয়ে মৎসজীবিকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেল বাঘে। ঘটনাটি ঘটেছে, সুন্দরবনের ঝড়খালী কোষ্টাল থানার ২নং নেতাজী পল্লির গ্রামে। আক্রান্ত ওই
মৎসজীবীর নাম সঞ্জয় রায় (৩০)। ঘটনা সূত্রে , গত বুধবার সকালে সুন্দরবনের নবাকি গাজী জঙ্গলের কাছে কাঁকড়া ধরতে যান সঞ্জয় ও তার চার সঙ্গী। শনিবার সকালে নবাকি গাজীর গভীর জঙ্গলে চার বন্ধুকে নিয়ে কাঁকড়া ধরছিল সঞ্জয়। সেইসময় আচমকায় জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ বেরিয়ে এসে সঞ্জয়কে টেনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। বন্ধুকে বাঘ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সাময়িক হতভম্ব হয়ে পড়লেও বাকিরা দ্রুত তাকে খোঁজার জন্য জঙ্গলে ঢুকলেও সঞ্জয়ের কোনও খোঁজ পায়নি। এরপর সঞ্জয়ের সঙ্গীরা বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনার কথা পরিবারকে জানায়। সঞ্জয়ের আচমকায় এহেন পরিণতিতে কান্না ভেঙে পড়েছে গোটা পরিবার।
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী
By Eaibanglai
-
August 24, 2019
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —