এই বাংলায়

বাঁকুড়ার সারেঙ্গা থানার জামবনী গ্রামে এক ব্যক্তির খুনের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে

By Eaibanglai - November 26, 2019
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ-

আজ বিকেল নাগাদ এই খুনের ঘটনা ঘটে। মৃত পূর্ণেন্দু বাবু সারেঙ্গার একদা প্রভাবশালী কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ মহান্তির ভাইপো বলে জানা গেছে। এদিন বিকেলে অচিন্ত্য দাস নামে এক ব্যক্তির সাথে বচসার জেরে, অচিন্ত্য দাস তাকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ।

পুলিশ অভিযুক্ত অচিন্ত্য দাস কে আটক করেছে। পূর্ণেন্দু বাবু এক সময় কংগ্রেস নেতা হিসেবে এলাকায় জনপ্রিয় ছিলেন। ভালো বক্তা হিসেবেও তার খ্যাতি ছিল। পরে কংগ্রেস ছেড়ে তৃনমুলে যোগ দেন তিনি। তবে বর্তমানে তিনি সক্রিয় ভাবে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।গ্রামে তার খ্যাতি ছিল যাত্রা শিল্পী হিসেবেও। তবে, তার এই খুনের ঘটনায় কোন রাজনৈতিক যোগসূত্র নেই বলে জানা গেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement