সংবাদ বিজ্ঞপ্তিঃ- পশ্চিমবঙ্গ সরকার
সুধী,
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, দুর্গাপুরের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় আগামী ২২ শে শ্রাবণ ১৪৩৩ (৮ আগস্ট ২০২৬) শনিবার দুপুর ১২টায় ডাঃ বিধান চন্দ্র রায় মেমোরিয়াল হল, ডিএমসি বিল্ডিং, সিটি সেন্টার, দুর্গাপুরে কবির প্রতিকৃতিতে মাল্যদান রবিন্দ্র সঙ্গীত, রবীন্দ্র কবিতা আবৃত্তি ও আলোচনা সভা ইত্যাদি সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 'কবিগুরু স্মরণে..' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সানুগ্রহ উপস্থিত একান্তভাবে কামনা করি।
নমস্কারান্তে,
সায়ন্বিতা মাইতি/ মহাকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান