এই বাংলায় দক্ষিণ বাংলা

উত্তম কুমারের শততম জন্মদিন উপলক্ষে বৈঠকি আড্ডা

By Eaibanglai - September 09, 2026
— Advertisement —
Advertisement
উত্তম কুমারের শততম জন্মদিন উপলক্ষে বৈঠকি আড্ডা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহানায়ক উত্তম কুমার-এর ১০০'তম জন্মদিনে দুর্গাপুর মান্না দে ফ্যানস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এবং সুকান্ত পাঠচক্র ক্লাবের সহযোগিতায় আয়োজিত হলো মনোজ্ঞ বৈঠকি আড্ডা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী এবং উপস্থিত শ্রোতাদের অনেকেই মহানায়কের সম্পর্কে  তাদের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। উপস্থিত বিশিষ্ট মানুষদের মধ্যে  সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী, প্রমূখ মহানায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং উত্তম কুমার সম্পর্কিত নিজেদের অভিজ্ঞতালব্ধ  অনুভব প্রকাশ করেন । সংগীত পরিবেশন করেন সুব্রত মুখোপাধ্যায়, বাবলু শম্ভু, পঙ্কজ শ্রীবাস্তব, ডক্টর কৌশিক মজুমদার, তরুণ মুখোপাধ্যায়, অমিতাভ পাঠক, স্মিতা  মজুমদার, শুভেন্দু তেওয়ারি, রোশনি  মজুমদার প্রমূখ শিল্পীবৃন্দ। যন্ত্র সঙ্গীত সহযোগিতায় ছিলেন - দোলন চক্রবর্তী ও তরুণ মুখোপাধ্যায়। মহানায়ক সম্পর্কিত জানা- অজানা নানা তথ্য সহকারে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা  করেন বাচিক শিল্পী দেবদাস সেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement