এই বাংলায়

বিষ্ণুপুরে জেলা তৃণমূলের উদ্যোগে এনআরসি ও সিএবি বিরুদ্ধে পথ মিছিল

By Eaibanglai - December 23, 2019
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ-

জেলা জুড়ে এনআরসি বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছে তৃণমূল। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে এনআরসি ও সিএবি বিরোধী মিছিলে পথ হাঁটলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। মিছিলের পুরোভাগে ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা, বিধায়ক অরুপ খাঁ, পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জী প্রমুখ। এদিন বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যাণ্ডে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে।

পরে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা সাংবাদিকদের মুখোমুখী হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চওড়া করে বলেন, সারা দেশ জুড়ে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরী করেছে। শুধু এরাজ্যে নয় সারা দেশেই তৃণমূল এনআরসি ও সিএবি মানবেনা বলে তিনি দাবী করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement