এই বাংলায় দক্ষিণ বাংলা

রাজ্যে আইপিএস অ্যাসোসিয়েশন গঠন, প্রথম কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

By Eaibanglai - November 14, 2026
— Advertisement —
Advertisement
রাজ্যে আইপিএস অ্যাসোসিয়েশন গঠন, প্রথম কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্যে প্রথমবারের মতো গঠিত হল আইপিএস অ্যাসোসিয়েশন। নবান্ন সূত্রের খবর, রাজ্যের সমস্ত আইপিএস আধিকারিকদের সঙ্গে আলোচনার পর এই সংগঠন গঠনের অনুমোদন দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। এরপরই সংগঠনের প্রথম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন পুলিশের আধুনিকীকরণ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক (এডিজি) রাজীব মিশ্র। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন পশ্চিমাঞ্চলের এডিজি আনন্দ কুমার। সম্পাদক হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত রাঠোর। সহ-সম্পাদক করা হয়েছে দুর্নীতি দমন শাখার (এসিবি) ডিআইজি আকাশ মাঙ্গারিয়াকে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কমিটি ঘোষণার পরই নবনির্বাচিত পদাধিকারীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই বৈঠকে রাজ্যের আইপিএস আধিকারিকদের বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে একাধিক প্রস্তাবও লিখিত আকারে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের পুলিশ প্রশাসনের বিভিন্ন নীতি, কর্মপরিবেশ, আধুনিকীকরণ, পরিষেবা-সংক্রান্ত বিষয় এবং আধিকারিকদের পেশাগত স্বার্থ রক্ষার লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে।

এদিকে, পৃথক এক সরকারি বিজ্ঞপ্তিতে শুক্রবার কয়েক জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রতিম সরকারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এডিজি ও আইজিপি করা হয়েছে। তৌসিফ আলি আজহারকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক, দক্ষিণ) এবং নিখিল আগরওয়ালকে কলকাতা থেকে হাওড়া পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। এছাড়াও পিনাকী রঞ্জন দাস, সৌতম বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ সরকারের নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এই বদলিগুলি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement