এই বাংলায় দক্ষিণ বাংলা লাইফস্টাইল

পিতৃপক্ষ কী?এইসময় কী করা উচিত? কী করা উচিত নয়?

By Eaibanglai - September 26, 2026
— Advertisement —
Advertisement
পিতৃপক্ষ কী?এইসময় কী করা উচিত? কী করা উচিত নয়?

সঙ্গীতা চৌধুরীঃ-  আজ, ২৬ সেপ্টেম্বর ২০২৬। আজ থেকে পিতৃপক্ষের সূচনা হচ্ছে।  পিতৃপক্ষ কী? এই সময় কী করা উচিত? কী করা উচিত নয়-এই সংক্রান্ত লেখা থাকলো।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, আমাদের প্রয়াত পূর্ব পুরুষদের  স্মরণ করা ও তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা উচিত। একই সঙ্গে আমাদের উচিত তাদের আত্মার শান্তি কামনা করা।

ভাদ্রপদ পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত যে সময়কাল তাকে পিতৃপক্ষ  বলে। একে আবার মহালয়া পক্ষ‌ও বলা হয়।

এই সময় প্রয়াত পূর্বপুরুষদের শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়।

পিতৃপক্ষে কী করা উচিত?

আগেই বলেছি পিতৃপক্ষ হল  পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময়।  তাই এই সময় তাদেরকে শ্রদ্ধা জানাতে হয়।  

১। এই সময় পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ করা যায়। তর্পণ অর্থাৎ প্রয়াত আত্মাদের উদ্দেশ্যে জল ও তিল দান। পুরোহিতের পরামর্শ অনুযায়ী অনেকে তিথি অনুযায়ী আচার নিয়ম পালন করে পূর্ব পুরুষদের শ্রাদ্ধ করেন।

২। এইসময় দরিদ্র বা অভাবী মানুষদের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ান।

৩। জীবজন্তুর প্রতি দয়াশীল হয়ে উঠুন। তাদের খেতে দিন, জল দিন।

৪। এই সময় জপ, ধ্যান পুজোর মাধ্যমে মনকে শান্ত করুন।

পিতৃপক্ষে কোন কাজগুলি করবেন না?  
১। এই সময় কোন শুভ কাজ করবেন না। অর্থাৎ বিয়ে, উপনয়ন ও গৃহপ্রবেশ এই সময় করবেন না।

২। বাড়িতে অকারণে ঝগড়া বিবাদ ও অন্যকে অকারণে কষ্ট দেওয়া ইত্যাদি থেকে বিরত থাকুন। ‌

৩। অনেক জায়গাকার নিয়ম অনুযায়ী এই সময় শপিং করা, গয়না গাটি কেনা বা নতুন পোশাক কেনা ইত্যাদি থেকে বিরত থাকতে বলা হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement