এই বাংলায় দক্ষিণ বাংলা

টানা বৃষ্টিতে ঘরে জল, দুর্গাপুর ব্যারেজ রোড অবরোধ করে বিক্ষোভে মহিলারা

By Eaibanglai - September 26, 2026
— Advertisement —
Advertisement
টানা বৃষ্টিতে ঘরে জল, দুর্গাপুর ব্যারেজ রোড অবরোধ করে  বিক্ষোভে মহিলারা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- একটানা বৃষ্টিতে বীরভানপুর নামো মাঠ এলাকার একাধিক বাড়িতে জল ঢুকে পড়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী প্রধান রাস্তা দুর্গাপুর ব্যারেজ রোড (রাজ্য সড়ক ৯) অবরুদ্ধ করে চলে এই বিক্ষোভ। এর জেরে বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনীপুরের সাথে পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা প্রায় আধ ঘণ্টা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।


দুর্গাপুর নগর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বীরভানপুর নামো মাঠ এলাকায় গত কয়েক দিন ধরে চলা একটানা বৃষ্টির ফলে জল জমতে শুরু করেছে। বাসিন্দাদের অভিযোগ, সেচ দফতর থেকে শুরু করে স্থানীয় প্রশাসন—সব স্তরে বারবার জানিয়েও জল নিকাশের কোনো সুরাহা করা হয়নি। প্রশাসনের এই উদাসীনতার প্রতিবাদেই শুক্রবার বিকেলে এলাকার মহিলারা ছাতা মাথায় দিয়ে ব্যারেজ রোডের ওপর বসে পড়েন এবং পথ অবরোধ শুরু করেন।


এদিকে অত্যন্ত ব্যস্ত  রাজ্য সড়কে হঠাৎ অবরোধের জেরে রাস্তার দু'দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত ছুটে আসে দুর্গাপুর পুলিশের কোকওভেন থানার বিশাল পুলিশ। আন্দোলনকারীদের সাথে কথা বলে সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আলোচনা করে দ্রুত জল বের করার ব্যবস্থা করার আশ্বাসের পর অবরোধ তুলে নেন বাসিন্দারা। 

অবরোধ ওঠার পর পুলিশি তৎপরতায় ধীরে ধীরে যানজট মুক্ত হয় এলাকা এবং দুর্গাপুর ব্যারেজ রোডে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement