এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে স্তব্ধ জোম্যাটো পরিষেবা! বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ডেলিভারি পার্টনাররা

By Eaibanglai - September 10, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে স্তব্ধ জোম্যাটো পরিষেবা! বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ডেলিভারি পার্টনাররা

সংবাদদাতা,আসানসোলঃ- অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোর ডেলিভারি পার্টনারদের কর্মবিরতির জেরে আসানসোল শিল্পাঞ্চলে স্তব্ধ হয়ে পড়ল অনলাইন খাবার পরিষেবা। বুধবার বিকেল চারটে থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন স্থানীয় ডেলিভারি পার্টনাররা। তাঁদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে।

এদিন আসানসোলের ব্যস্ততম বি এন আর মোড়ে একত্রিত হয়ে জোম্যাটোর ডেলিভারি পার্টনাররা তীব্র ক্ষোভ উগরে দেন। রাস্তায় ডেলিভারি বক্স ও ব্যাগ নামিয়ে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। আন্দোলনকারীদের মূল দাবি, প্রতি কিলোমিটার পিছু তাঁদের নূন্যতম ৫ টাকা করে ডেলিভারি চার্জ দিতে হবে। এর পাশাপাশি, কাজের ক্ষেত্রে তাঁদের উপযুক্ত সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে সংস্থার পক্ষ থেকে।

বিক্ষোভরত ডেলিভারি পার্টনারদের অভিযোগ, বর্তমান বাজারে যেভাবে জ্বালানির দাম ও আনুষঙ্গিক খরচ বেড়েছে, সেই তুলনায় তাঁদের উপার্জন অত্যন্ত কমে গেছে। প্রতিদিন যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, দিনশেষে সেই অনুপাতে পকেটে টাকা আসছে না। ফলে পরিবার চালানোই দায় হয়ে পড়েছে তাঁদের পক্ষে।

কর্মবিরতি ও প্রতিবাদের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন জোম্যাটোর উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা আন্দোলনকারী ডেলিভারি পার্টনারদের সঙ্গে আলোচনায় বসেন। তবে আলোচনার শুরুতেই ডেলিভারি পার্টনারদের দাবি ও অভিযোগগুলি সংস্থার আধিকারিকরা একপ্রকার খারিজ করে দেন বলে অভিযোগ। এই নিয়ে দু'পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে উত্তপ্ত বাক্যবিনিময় ও বচসা চলে।

শেষ পর্যন্ত দু'পক্ষের এই বৈঠক কোনোও ইতিবাচক সিদ্ধান্তে না পৌঁছানোয়, নিজেদের অবস্থানে অনড় থেকে কর্মবিরতি জারি রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ডেলিভারি পার্টনাররা। এই অচলাবস্থা কাটাতে জোম্যাটো কর্তৃপক্ষ পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement