এই বাংলায় দক্ষিণ বাংলা

মুখে হাসি, সেলফির আমেজ, কাঁকসায় প্রতিমা বরণে ঘরের মেয়েদের হাত ধরে শুরু পুজো কাউন্টডাউন

By Eaibanglai - October 12, 2026
— Advertisement —
Advertisement
মুখে হাসি, সেলফির আমেজ, কাঁকসায় প্রতিমা বরণে ঘরের মেয়েদের হাত ধরে শুরু পুজো কাউন্টডাউন

নিজস্ব সংবাদদাতা,কাঁকসাঃ- হাতে মোবাইল, মুখে চওড়া হাসি আর চোখেমুখে উথলে পড়া আনন্দ। মণ্ডপে প্রতিমা আনার ব্যস্ততার মাঝেই সেলফি তোলার হিড়িক। ঘরের মেয়েদের হাত ধরেই সাড়ম্বরে বাপের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উমাকে। দুর্গাপ্রতিমাকে গাড়িতে চাপিয়ে মণ্ডপে নিয়ে যাওয়ার এই বর্ণাঢ্য মুহূর্তকে কেন্দ্র করে কাঁকসার মহিলা উদ্যোক্তাদের মধ্যে শুরু হয়ে গেল দুর্গাপুজোর আনুষ্ঠানিক কাউন্টডাউন। প্রতিমা বরণের এই আনন্দঘন মুহূর্তেই যেন গোটা এলাকায় অকাল উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

এমএএমসি বিটু বাজার থেকে এদিন বিশেষ গাড়িতে করে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় পুজো মণ্ডপের উদ্দেশ্যে। প্রতিমাকে ঘিরে মহিলা উদ্যোক্তাদের বাঁধভাঙা উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কেউ ব্যস্ত ছিলেন প্রতিমাকে সাবধানে গাড়িতে তোলার তদারকিতে, কেউ আবার এই স্মরণীয় মুহূর্তকে মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। সেলফি তোলার পাশাপাশি ধুনুচি নাচ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সেই সঙ্গে চলতে থাকে পুজোর দিনগুলোর শেষ মুহূর্তের নানা পরিকল্পনা।

পুজো কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবেগঘন কণ্ঠে বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা সব মহিলারা মিলে মাকে ঘরে নিয়ে যাচ্ছি। আগামী পঞ্চমীর পুণ্য লগ্নে আমাদের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে মাকে মণ্ডপে নিয়ে আসার এই যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের পুজো তো এখন থেকেই শুরু হয়ে গেল। বছরের এই দিনটার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।” প্রতিমা আগমনের এই আনন্দধারা কাঁকসাবাসীকে জানান দিচ্ছে— মা এসে গেছেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement