eaibanglai
HomeUncategorizedপুরুলিয়ার রুক্ষ ও উষ্ণ আবহাওয়া আপেল ফলিয়ে তাক লাগালেন যুবক

পুরুলিয়ার রুক্ষ ও উষ্ণ আবহাওয়া আপেল ফলিয়ে তাক লাগালেন যুবক

সংবাদদাতা,পুরুলিয়াঃ- আপেল বলতে প্রথমেই মনে আসে তুষার শুভ্র কাশ্মীর বা হিমাচল প্রদেশের কথা।কিন্তু হিমেল হাওয়া তো দূরে থাক, একেবারে রুক্ষ আবহাওয়ায় এবং শুকনো মাটিতে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে আপেল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক যুবক।

পুরুলিয়া জেলার বরাবাজার থানার শেয়ারকেটা গ্রামের যুবক সূর্য নারায়ন মাহাতো। ইউটিউব ফেসবুক দেখে তিনি ফল চাষে উদ্বুদ্ধ হন। ইন্টারনেট ঘেটে তিনি জানতে পারেন ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহনশীল আপেল গাছ উদ্ভাবন করেছেন বৈজ্ঞানিকরা। বিভিন্ন স্থান থেকে তিনি এই ধরণের বিভিন্ন প্রজাতির ফলের চারা সংগ্রহ করেন এবং নিজের উঠোনের এক চিলতে জমিতে ফলের চাষ শুরু করেন। এক কিলোমিটার দূর থেকে পুকুরের জল বয়ে নিয়ে এসে সেচ দেন গাছে, এছাড়া নেই কোন জলের সংস্থান।

বছর দুই আগে লাগানো আপেলের গাছগুলিতে এবার ফল এসেছে। শুধু ফলন হয়নি, ফলের ভারে ঝুঁকে পড়েছে গাছ। তবে শুধু ফলনেই হবে না, ফলের স্বাদ মিষ্টতা আনতে ভালো পরিচর্যার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

পুরুলিয়ার রুক্ষ ও উষ্ণ আবহাওয়াকে চ্যালেঞ্জ করে সফলভাবে আপেল চাষ করে নজির গড়লেও সরকারি অবহেলা নিয়ে দুঃখ প্রকাশ করেন সূর্য। তার মতে একার পক্ষে এই চাষকে স্বনির্ভরতার উদ্যোগ হিসেবে তুলে ধরা সম্ভব নয়। সরকারি যদি সাহায্য়ের হাত বাড়িয়ে দেয় তাহলে এই রুক্ষ্ম পুরুলিয়াতেও আপেল চাষকে বিকল্প চাষের মাধ্যম হিসেবে তুলে ধরে যুবকদের স্বনির্ভরতার দিশা দেখানো সম্ভব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments