eaibanglai
Homeএই বাংলায়গানে গানে কবিস্মরণ: শান্তিনিকেতনে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

গানে গানে কবিস্মরণ: শান্তিনিকেতনে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

সৌভিক সিকদার, বীরভূম -: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীর পুণ্যলগ্নে ভোরের বৈতালিক আর রবীন্দ্রসংগীতের মূর্ছনায় সেজে উঠল শান্তিনিকেতন। প্রতি বছরের মতো এবারও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো বিশ্বকবিকে।

ভোরের আলো ফুটতেই বিশ্বভারতীর উপাসনাগৃহে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। আশ্রমিক, ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের সমবেত কণ্ঠে কবির চিরন্তন সুর আকাশ-বাতাসে ছড়িয়ে পড়ে। এরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় কবির স্মৃতিবিজড়িত ‘উত্তরায়ণ’ বাসভবনে। সেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। উপাচার্য ছাড়াও বিভিন্ন ভবনের অধ্যক্ষ, অধ্যাপক এবং অগণিত রবীন্দ্র-অনুরাগী এই অনুষ্ঠানে শামিল হন।

​সকাল থেকেই বৈতালিক ও রবীন্দ্রসংগীতের মাধ্যমে কবির সৃজনভূমি মুখর হয়ে ওঠে। ​বিশিষ্টজনদের বক্তব্যে কবির আদর্শ ও বিশ্বজনীন ভাবনাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ধ্বনিত হয়।

​১৬৫তম এই জন্মজয়ন্তীকে কেন্দ্র করে শান্তিনিকেতন জুড়ে আজ এক উৎসবমুখর ও গভীর আবেগময় পরিবেশের সৃষ্টি হয়েছে। রবীন্দ্র-অনুরাগীদের ভিড় প্রমাণ করে দিল, সময়ের বিবর্তনেও কবিগুরু আজও সমান প্রাসঙ্গিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments