eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে ‘কবি প্রণাম’: যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন

আসানসোলে ‘কবি প্রণাম’: যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার মহাসমারোহে উদযাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। আসানসোল আদালত সংলগ্ন ‘কথা’ হলে আয়োজিত এই “কবি প্রণাম” অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন অগণিত রবীন্দ্র-অনুরাগী।

​ অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস। তিনি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে বিনম্র শ্রদ্ধা জানান। জেলাশাসকের পাশাপাশি আসানসোল ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরাও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।


এদিন একটি ​সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনা এবং কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়। হলভর্তি দর্শকদের উপস্থিতি ও উৎসাহ কবির প্রতি বাঙালির চিরন্তন আবেগকে পুনরায় প্রতিফলিত করে।

​ শ্রদ্ধা নিবেদন শেষে জেলাশাসক তার বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথের মতো মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের ও কৃতজ্ঞতার বিষয়।”

​ছোট্ট অথচ মার্জিত এই সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র-চেতনার নানা দিককে শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। জেলা প্রশাসনের এই উদ্যোগ শিল্পনগরীর সাংস্কৃতিক পরিমণ্ডলে যথেষ্ট প্রশংসিত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments