eaibanglai
Homeএই বাংলায়পাহাড়তলীর দুর্গম স্থানে নজর এড়িয়ে পোস্ত চাষ, অভিযানে নামল প্রশাসন

পাহাড়তলীর দুর্গম স্থানে নজর এড়িয়ে পোস্ত চাষ, অভিযানে নামল প্রশাসন

সংবাদদাতা,পুরুলিয়াঃ- অবৈধ পোস্ত চাষ রুখতে পুরুলিয়া জেলা পুলিশ আবগারি ও বন দফতরের যৌথ অভিযান। অযোধ্যা পাহাড়তলী এলাকার দুর্গম গ্রামগুলোতে অভিযান চালিয়ে নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্তর চাষ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অযোধ্যা পাহাড় ও জঙ্গলঘেরা অঞ্চলে নজর এড়িয়ে বেআইনি চাষের অভিযোগ সামনে আসছিল। সেই প্রেক্ষিতেই বৃহৎ যৌথ অভিযানে নামে পুলিশ, আবগারি বিভাগ ও বনদপ্তর।

এদিন বলরামপুর থানার অধীন লুকুই-চাটানি, বড়গোড়া, ঘাটবেড়া, কলাবেড়া ও গেঁড়ুয়া অঞ্চলের একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন পুরুলিয়া জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার নির্মল কুমার দাস, বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী, বলরামপুর থানার আইসি অর্ণব গুহ, জেলা আবগারি বিভাগের আধিকারিক, আবগারি ওসি, বলরামপুর ফরেস্ট রেঞ্জার, বিএলআরও সহ বিশাল পুলিশ বাহিনী‌।

অভিযান শেষে পুলিশ জানায় অবৈধ পোস্ত চাষের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অযোধ্যা পাহাড় সংলগ্ন কিছু এলাকায় প্রশাসনিক নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি রায়তি ও বনদপ্তরের জমিতে নিষিদ্ধ পোস্ত চাষ করছিল ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments