eaibanglai
Homeএই বাংলায়গৃহস্থ বাড়িতে আগুন লেগে চাঞ্চল্য

গৃহস্থ বাড়িতে আগুন লেগে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গৃহস্থ বাড়িতে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। দুর্ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। ঘটনা দুর্গাপুরের গোপালমাঠ জগুরবাঁধ প্লট এলাকার।

স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়িটিতে এদিন সকালে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতরে থাকা এক মহিলা আগুনে গুরুতরভাবে ঝলসে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। যেখানে তাঁর চিকিৎসা চলছে।

তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা জানা যায়নি। গৃহকর্তা জানান তিনিও বুঝতে পারছেন না কীভাবে আগুন লাগলো। তবে গ্যাসের স্টোভ থেকে আগুন লাগতে পারে বলে তার প্রাথমিক অনুমান। অন্যদিকে এক প্রতিবেশী যুবক জানান ওই বাড়ির গৃহকর্ত্রী সকালে শিববাত্রির পুজো দিতে গিয়েছিলেন, পুজো দিয়ে ফিরে আসার পরই এই দুর্ঘটনা ঘটে। ধূপ দীপ থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে তার অনুমান।

অন্যদিকে শিববাত্রির দিন হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments