নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পনগরীর সুপরিচিত নাট্যাভিনেতা এবং ভারতীয় গণনাট্য সংঘ-র অন্যতম সংগঠক সদ্য প্রয়াত দেবীপ্রসাদ বেজ কে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলেন দুর্গাপুরের নাটক,সংগীত,সাহিত্য জগতের মানুষ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে। ১৪-ই ফেব্রুয়ারী অপরাহ্নে ইস্পাতনগরীর তিলক রোডে ভারতীয় গণনাট্য সংঘ,ইস্পাত শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন- বর্ষীয়ান গণনাট্য আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব অমল হাটি,নাট্য পরিচালক সব্যসাচী বিশ্বাস, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতা সীমান্ত তরফদার এবং উল্লেখযোগ্য সংখ্যক সঙ্গীত,নাটক সহ সাংস্কৃতিক ,সামাজিক আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব ও কর্মীবৃন্দ। আশিসতরু চক্রবর্তীর প্রারম্ভিক বক্তব্য পেশের পরে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋতুকণা ভৌমিক। দুর্গাপুর ইস্পাত এবং মিশ্র ইস্পাত কারখানা সহ অন্যান্য সংস্থার ,শ্রমিক ইউনিয়ন,মঞ্চ নাট্যায়ন,শিল্পায়ন,দুর্গাপুর রম্যবীণা,গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,সম্ভাবনা ইত্যাদি বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় স্মৃতিচারণার মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনায় ছিলেন গণনাট্য সংঘ-ইস্পাত শাখার সম্পাদক কাকলি মণ্ডল।



















