eaibanglai
Homeএই বাংলায়দোল উপলক্ষ্যে ব্যস্ততা পুরুলিয়ার মুখোশ গ্রামে

দোল উপলক্ষ্যে ব্যস্ততা পুরুলিয়ার মুখোশ গ্রামে

সংবাদদাতা,পুরুলিয়াঃ- রঙের উৎসব দোল আসন্ন। আর এই আসন্ন রঙের উৎসব ঘিরে এখন চরম ব্যস্ততা পুরুলিয়ার মুখোশ গ্রামে। কারণ এই রঙের উৎসবে লাল মাটির দেশ পুরুলিয়ার প্রকৃতিও রঙে ওঠে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, জারুল, রঙীন রঙীন সব ফুলের বাহারে রঙে রঙে সেজে ওঠে প্রকৃতি। এখানে প্রকৃতিই মেতে ওঠে রঙ খেলায়। তাই বহু পর্যটক ছুটে যান এই লাল মাটির দেশে দোল উৎসব উদযাপন করতে। পর্যটকদের এই মরশুমে পুরুলিয়ার বিশেষত্ব ছৌ মুখোশের বিক্রিও বাড়ে অনেকটাই। তাই বসন্তের এই সময়টাতেই যেন প্রাণ ফিরে পান জেলার মুখোশ শিল্পীরা। বিশেষ করে চরিদা গ্রাম—যা ‘মুখোশ গ্রাম’ নামেই পরিচিত।

তবে আশার পাশাপাশি রয়েছে উদ্বেগও। সদ্য পেরোনো শীতের ছুটির মরশুমে পর্যটকের সংখ্যা ছিল তুলনামূলক কম। তার প্রভাব পড়েছে বিক্রিতেও। শিল্পীদের আশঙ্কা, পরীক্ষার মরশুম চলায় দোলের সময়ও পর্যটকের ভিড় কিছুটা কম হতে পারে।

তবু আশা ছাড়ছেন না শিল্পীরা। পলাশে রাঙা বসন্ত আর দোলের রঙে ভর করে আবারও যদি জমে ওঠে পর্যটন, তাহলে হাসি ফিরবে শিল্পীদের মুখে। এখন সেই আশাতেই চলছে রঙ, তুলির টান আর সৃজনের ব্যস্ততা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments