eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির এডুকেটরস কনক্লেভ ২০২৬

দুর্গাপুরে অনুষ্ঠিত হল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির এডুকেটরস কনক্লেভ ২০২৬

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে অনুষ্ঠিত হল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ) এলপিইউ এডুকেটরস কনক্লেভ ২০২৬। এই কনক্লেভের মূল লক্ষ্য ছিল নতুন শিক্ষাগত প্রবণতা, দক্ষতা-ভিত্তিক শিক্ষা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত ক্যারিয়ারের সুযোগের উপর অর্থপূর্ণ আলোচনা। যেখানে অংশগ্রহণ করেছিলেন অঞ্চলের বিভিন্ন স্কুলের অধ্যক্ষ, সিনিয়র শিক্ষক, একাডেমিক প্রধান এবং পরামর্শদাতারা। সংস্থার জোনাল প্রধান ভুবন সারিন এবং আঞ্চলিক প্রধান নীতেশ কুমার মিশ্রের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই কনক্লেভে “এলপিইউ শিক্ষক সম্মান” প্রকল্প ঘোষণা করা হয়। এছাড়াও এই প্রকল্পের অধীনে, শিক্ষকদের সন্তানদের অন্যান্য প্রযোজ্য বৃত্তির পাশাপাশি টিউশন ফির উপর অতিরিক্ত ২০% বৃত্তি প্রদান করার কথা ঘোষণা করা হয়। এর পাশাপাশি এলপিইউ জেলা, রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ক্রীড়া বৃত্তি প্রদানের ঘোষণাও করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ কালিমুল হক। তিনি এলপিইউর উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষকদের ভূমিকাকে জাতি গঠনের ভিত্তি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, শিক্ষকদের সম্মান জানানো এবং তাদের পরিবারকে শিক্ষাগত সহায়তা প্রদান করা একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ।

কনক্লেভ চলাকালীন, “এআই টুলসের উপর শিক্ষকদের ক্ষমতায়ন” শীর্ষক একটি অধিবেশন পরিচালনা করেন প্রদীপ মিশ্র, যিনি শিক্ষকদের আধুনিক এআই টুলসের কার্যকর ব্যবহার এবং শিক্ষাদানে তার ভূমিকা সম্পর্কে নির্দেশনা দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments