eaibanglai
Homeএই বাংলায়ভোট প্রচারে মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তেজনা

ভোট প্রচারে মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী মঙ্গলবারই শেষ হবে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার। তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে ভোট প্রচার এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হল পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি মোড় সংলগ্ন বাঙালপাড়া কলোনিতে। ঘটনায় অভিযোগকারী মহিলার স্বামী ও বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, গতকাল বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে ভোট দেওয়ার আবেদন করা হচ্ছিল। সেই সময় এক মহিলাকে জিতেন্দ্র তিওয়ারিকে ভোট দিতে বলা হলে তিনি পাল্টা জানান যে তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। মহিলার অভিযোগ, এরপরই তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। পরিস্থিতি সামাল দিতে তার শাশুড়ি এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এমনকি মহিলার স্বামী প্রতিবাদ জানালে তাকেও বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে জখম হন ওই ব্যক্তি। পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মহিলার দাবি রাতে হাসপাতাল থেকে তার স্বামীকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং পরে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ওই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপির এক নেতা প্রহ্লাদকেও গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন তিনি বলেন ,” আমাদের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে এবং তাকে, তার শাশুড়ি ও স্বামীতেও মারধরও করা হয়েছে।” বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে বিজেপির দাবি বাড়ি বাড়ি প্রচারের সময় ওই মহিলার বাড়িতে বিজেপি কর্মীরা পৌঁছলে পরিবারের সকলে মিলে লাঠি রড় নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় ও তাদের মারধর করে। ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments