eaibanglai
Homeএই বাংলায়অবশেষে কয়লা কাণ্ডে গ্রেফতার বুদবুদ থানার প্রাক্তন ওসি

অবশেষে কয়লা কাণ্ডে গ্রেফতার বুদবুদ থানার প্রাক্তন ওসি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন কয়লা পাচার মামলায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল। বৃহস্পতিবার রাতে সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করে ইডি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।

প্রসঙ্গত রাজ্যে কয়লা ও বালি পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। আর এই তদন্তে উঠে আসে আসানসোলের বারাবনি থানায় প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের নাম। তদন্তে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন এবং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত নেটওয়ার্কের হদিস মিলেছে বলে দাবি করা হয়েছিলো। । প্রাক্তন এই ওসির মাধ্যমে কয়লা মাফিয়াদের কাছে টাকা পৌঁছে যেত বলে অভিযোগ করেছে ইডি।

এরপর একাধিকবার তাকে তলব করে ইডি। কিন্তু বার বার ইডির তলব এড়িয়ে যান এই পুলিশ আধিকারিক। এমনকি চলতি বছরের মার্চে দুর্গাপুরে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল ইডি। কিন্তু সেই সময়ে ওই বাড়িতে কেউ ছিল না। অবশেষে বৃহস্পতিবার দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে , মনোরঞ্জন মণ্ডল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। বারাবনি থানায় ওসি থাকাকালীন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংয়ের জন্মদিন পালন করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই সময়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে সাসপেন্ডও করা হয়েছিল। পরে তাকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিলো। কিন্তু সেই সময় ইডি দুর্গাপুরে তার বাড়িতে হানা দেয়। এর পরে তাকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments