eaibanglai
Homeএই বাংলায়জমজমাট রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী

জমজমাট রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তীব্র দাবদাহকে উপেক্ষা করে রবিবাসরীয় ভোটের প্রচারে সরগরম দুর্গাপুর। আর তিন দিন বাদেই বিধানসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহন পর্ব। তাই শেষ মুহুর্তে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

রবিবার দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে রোড শোর মাধ্যমে প্রচার চালালেন দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর দিপেন মাঝি।

এদিন এবিএল টাউনশিপের লোকনাথ বাবার মন্দির থেকে শুরু হয় রোড শো । এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রচার কর্মসূচি এগোয়। প্রার্থীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও সমর্থকরাও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রোড শো-তে অংশ নেন। এদিনের রোড শোয়ে দলেক কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

প্রার্থী জানান রাজ্যে উন্নয়নের ধারা বজায় রাখতে চতুর্থবারের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর জন্য বাংলার মানুষ লড়াই করছে, তাঁর জয় নিশ্চিৎ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments