eaibanglai
Homeএই বাংলায়বড়জোড়ার সভা থেকে তৃণমূলের গণ্ডাদের থানায় আত্মসমপর্ণের হুঁশিয়ারি নরেদ্র মোদীর

বড়জোড়ার সভা থেকে তৃণমূলের গণ্ডাদের থানায় আত্মসমপর্ণের হুঁশিয়ারি নরেদ্র মোদীর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ার জন্য সরাসরি দুষলেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, “সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বাধা সৃষ্টি করেছিল। এই দুই দল কখনও মহিলাদের কল্যাণ ও নিরাপত্তার বিষয়ে আন্তরিক নয়, যার ফলে রাজ্যে নারীদের সম্মান ও সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। পাশাপাশি এদিনের সভা থেকে মহিলাদের মনজয়ের চেষ্টা করেন মোদী। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে একাধিক নারী কল্যাণ প্রকল্পের প্রতিশ্রুতি দেন তিনি। তার মধ্যে গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা এবং সন্তানের জন্মের পর অতিরিক্ত ৫ হাজার টাকা আর্থিক সহায়তার কথা জানান। পাশাপাশি মুদ্রা ঋণ প্রকল্পে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধার কথাও উল্লেখ করেন।

অন্যদিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন তৃণমূলকে আক্রমণ করে বলেন, “টিএমসি নেতারা এতদিন বাংলার মানুষকে ভয় দেখাত। তাঁরাই এখন বাংলার টাইগারদের ভয় পাচ্ছে। আর এই ‘বাংলার টাইগার’ হলেন বাংলার সাধারণ মানুষ। এখন বাংলার জনতা এখন এই সরকারকে সরিয়ে ফেলবেই। আমি তৃণমূলের সব ভ্রষ্টাচারী, সিন্ডিকেট , গুন্ডাদের শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। ২৯ এপ্রিলের আগে নিজের নিজের থানায় আত্মসমর্পণ করে নাও। বাঁকুড়ায় ২৩ তারিখের আগে করো। কারণ ৪ মে-র পর কেউ বাঁচতে পারবে না।”

এর পাশাপাশি তার মুখে শোনা যায় রাজ্যে পরিবর্তনের কথা। তিনি বলেন, “বাংলায় যত সভা করতে আসছি, দেখছি একের পর এক সভায় ভিড় ক্রমশ বাড়ছে। বুঝতে পারছি, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। বাংলায় উন্নয়নের জন্য সরকার বদলানো জরুরি।”

এদিন প্রচন্ড দাবদাহের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments