সংবাদদাতা,বাঁকুড়াঃ- ভোটের দিন সকালে তালডাংরা বিধানসভা কেন্দ্রে ধরা পড়লো এক অনন্য সৌজন্যের ছবি। বয়সে ছোট বিজেপি প্রার্থী সৌভিক পাত্র পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুকে।
যেখানে শাষক বিরোধী রাজনীতি মানে একে অপরকে বাক্যবানে বিদ্ধ করা, সেখানে যুযুধান দুই প্রার্থীর মধ্যে এমন সৌজন্যের রাজনীতি বিরল। তালডাংরা বিধানসভার তালদা বুথে ধরা পড়লো এমনই চিত্র।
বিজেপি প্রার্থী সৌভিক জানান বিজেপি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন। এছাড়া উনি আমার এলাকার মানুষ, পূর্ব পরিচিত। বুথে যাওয়ার পথে দেখা হল তাই প্রণাম করে আশীর্বাদ নিমলাম। এটা নতুন কিছু নয়, এটাই তো স্বাভাবিক।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু জানান, বুথ দর্শনে যাওয়ার পথে সৌভিকের সঙ্গে দেখা হয়ে গেল। ও আমার ছোট ভাইয়ের মতো। একটা সমস্যা নিয়ে দুজনের মধ্যে আলোচনাও হল। আর এই সৌজন্য তো বাঙালির ঐতিহ্য।

















