নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকালই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফাতেই ভোট হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। জেলায় ভোটের হায় ৯০ শতাংশ। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। বড় কোন আশান্তির ঘটনা ঘটেনি। এদিকে দ্বিতীয় দফা ভোটের আগে সচেতন প্রশাসন। দ্বিতীয় দফার আগেও চলছে কড়া নজরদারি জারি রয়েছে প্রশাসনের। পাশাপাশি জেলার সীমান্ত এলাকাগুলিতে চলছে নাকা চেকিং।
বীরভূম থেকে গলসি বিধানসভার সংযোগস্থল দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বিদ বিহারের অজয় নদের সেতু জয়দেব সেতুতে চলচে কড়া নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর বন্দুকধারী জওয়ানরা পাহাড়ায় রয়েছেন ২৪ ঘণ্টা। পাশাপাশি সেতুতে চলছে নাকা চেকিং। চারচাকা এবং বাইকের ডিকি খুলে দেখা হচ্ছে। চালক আরোহীদের নাম ঠিকানা জিজ্ঞাসা করা হচ্ছে।
প্রসঙ্গত তিন জেলার এই সংযোগস্থল ধরে হাজার হাজার গাড়ি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকদিন যাতায়াত করে। দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী ২৯ তারিখ রয়েছে এই গলসী বিধানসভার ভোট। আর সেই শান্তিপূর্ণ করার লক্ষ্যে গোটা এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এলাকায় কোনরকম বেআইনি কার্যকলাপ বা অবৈধ সামগ্রী পরিবহন রুখতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। সেই কারণেই গুরুত্বপূর্ণ এই অজয় সেতুতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে এবং প্রতিটি যানবাহনকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ও সেনার পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকরাও এই নজরদারিতে অংশ নিয়েছেন।


















