নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আবগারি দফতরের নির্দেশ অনুসারে প্রথম দফা ভোটের তিন দিন আগে অর্থাৎ গত ২০ তারিখ থেকেই রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হয় মদের দোকান। গত কাল ভোট মিটে যাওয়ায় শুক্রবার দুপুর ১২টার পর থেকে খুলে গেল মদের দোকানগুলি।
এদিকে দোকান খোলার সঙ্গে সঙ্গেই দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় মদ কোনার জন্য ব্যাপক ভিড় চোখে পড়ে। অনেককেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মদ কেনার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
নিয়ম অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে যেখানে ভোট সেখানে মদের দোকান বন্ধ রাখতে হয়। কিন্তু ২৩ এপ্রিল প্রথম দফা ভোটের আগে আবগারি দফতর থেকে তিন দিন আগে থেকে মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। এমনকি প্রথম দফায় যে এলাকা বা জেলাগুলিতে ভোট নেই সেখানেও এই নির্দেশিকা জারি হয়। ফলে গত টানা চারদিন ধরে বন্ধ রাখা হয় রাজ্য়ের সমস্ত মদের দোকান। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মদ ব্যবহার করে যাতে ভোটারদের যাতে প্রভাবিত করা না যায়। তবে দ্বিতীয় দফার ভোটের আগেও আবার রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হবে কিনা তা নিয়ে কোন তথ্য এখনো জানা যায়নি।


















