eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা, অনুষ্ঠিত হল বৈঠক

দুর্গাপুরের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা, অনুষ্ঠিত হল বৈঠক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রথম পর্বের ভোট মিটতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুমগুলিকে। দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়কে করা হয়েছে স্ট্রং রুম। দুর্গাপুর পূর্ব , দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি বুথের ইভিএমগুলি রাখা হয়েছে এই স্ট্রং রুমে। ফলে সরকারি মহাবিদ্যালয় যেন পরিণত হয়েছে দুর্ভেদ্য দুর্গে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৪ ঘণ্টা কড়া নজরদারি রেখে চলেছে স্ট্রংরুম চত্বর জুড়ে। পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও নিরাপত্তা ব্যবস্থার উপর নিবিড় পর্যবেক্ষণ রাখছেন, যাতে নিরাপত্তায় কোনো রকম বিঘ্ন না ঘটে। ভোটগণনার দিন পর্যন্ত অর্থাৎ ৪মে পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা একইভাবে বজায় থাকবে।

অন্যদিকে এদিন স্ট্রংরুমে এদিন একটি গুরুত্বপূর্ণ স্ক্রুটিনি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরা। দুর্গাপুর পূর্ব আসনের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের অসীমা চক্রবর্তী-সহ বিজেপি ও সিপিএমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments