eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের স্ট্রংরুমে বাড়তি নজরদারি

দুর্গাপুরের স্ট্রংরুমে বাড়তি নজরদারি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনের দু’দফার ভোট পর্ব মিটলেও আজ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম, এই দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহন চলছে। অন্যদিকে ভোটের পর স্ট্রং রুমের নিরাপত্তার প্রশ্ন তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি।

এদিকে রাজ্য জুড়ে স্ট্রংরুমগুলিতে প্রশাসনিক নজরদারির পাশাপাশি নজরদারি রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। এদিকে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালকে স্ট্রংরুম করা হয়েছে। যেখানে রাখা হয়েছে পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর পূর্ব ও পশ্চিম তিন বিধানসভা কেন্দ্রনের ইভিমিএম মেসিন। স্ট্রংরুম নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই দুর্গাপুরেও স্ট্রংরুম ঘিরে বাড়তি নজরদারি শুরু করল প্রশাসন। আগেই স্ট্রংরুমকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। যেখানে ২৪ ঘণ্টা প্রহরায় রয়েছেন বন্দুকধারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার সরকারি মহাবিদ্যালয়ের সামনের রাস্তায় করা হয়েছে ব্যারিকেড। যেখানে নজরদারিতে রয়েছে রাজ্য পুলিশের ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পাশাপাশি আগামী ৪ তারিখ গণনার দিন স্ট্রংরুমের আশপাশে ‌১৬৩ ধারা জারির বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। মাইকিং করে এলাকায় জমায়েত না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

আগামী ৪ তারিখ হবে গণনা। তার আগে পর্যন্ত স্ট্রংরুম এলাকা জুড়ে এই কড়া নিরাপত্তা ও নজরদারি চলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments