eaibanglai
Homeএই বাংলায়আসানসোল বিবি কলেজে ছাত্র সংঘর্ষ: উত্তপ্ত ক্যাম্পাস, মোতায়েন পুলিশ

আসানসোল বিবি কলেজে ছাত্র সংঘর্ষ: উত্তপ্ত ক্যাম্পাস, মোতায়েন পুলিশ

​অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: বুধবার দুপুরে আসানসোলের বনওয়ারিলাল ভালোটিয়া (বিবি) কলেজে ছাত্র ও বহিরাগতদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। পরিস্থিতি সামাল দিতে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় সুরক্ষা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

​ কলেজের ছাত্র ওমপ্রকাশ শর্মার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের কিছু কর্মী জোরপূর্বক বিজেপির ছাত্র সংগঠনে যোগ দিতে চাইলে বিবাদের সূত্রপাত হয়। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ওপরতলার নির্দেশ ছাড়া কাউকে নেওয়া হবে না। এর জেরেই বহিরাগতদের ডেকে এনে ছাত্রদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

​কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু জানান, দুপুরে ছাত্রদের সাথে বহিরাগতদের ঝামেলা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে এবং বহিরাগত প্রবেশ রুখতে এখন থেকে ছাত্র ও কর্মীদের গলায় পরিচয়পত্র ঝোলানো বাধ্যতামূলক করা হয়েছে। পঠনপাঠনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনি সকল ছাত্রকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে কড়া পুলিশি নজরদারি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments