eaibanglai
Homeএই বাংলায়অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার খুশিতে বিধায়কদের সংবর্ধনা

অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার খুশিতে বিধায়কদের সংবর্ধনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোল,দুর্গাপুরঃ- মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্প শুরু করেছে বিজেপি সরকার। যার অধীনে রাজ্যের মহিলাদের মাসিক তিন হাজার টাকা ভাতা দেওয়া হয়। এই প্রকল্পে গতকাল অর্থাৎ ১ জুলাই থেকে দ্বিতীয় কিস্তি অর্থাৎ জুন পাশের প্রাপ্য টাকা পাঠাতে শুরু করেছে সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানান এই প্রকল্পের জন্য মোট ১.৬ কোটি আবেদন গৃহীত হয়েছিল, তার মধ্যে তথ্য যাচাই ও স্ক্রুটিনির পর ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার আবেদন মঞ্জুর করা হয়েছে। নাগরিকত্ব বা যোগ্যতার মানদণ্ড পূরণ না করায় প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ৩ জুন প্রথম কিস্তিতে ২৮ লক্ষাধিক মহিলা এবং ১ জুলাই ১ কোটি ১০ লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার আসানসোলের জেলাশাসকের দপ্তরে অন্নপূর্ণা যোজনার ভাতা প্রদান নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে উপভোক্তা মহিলাদের প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপভোক্তা মহিলা, প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার খুশিতে দুর্গাপুরের বিজেপি দু’নম্বর মণ্ডলের সম্পাদিকা কনিকা বাউরী নেতৃত্বে এলাকার মহিলারা বুধবার সন্ধ্যায় অঙ্গদপুরে বিধায়কদের সংবর্ধনা দেন। শালতোড়া বিধায়ক চন্দনা বাউরী ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই কে এদিন সংবর্ধনা দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments