সংবাদদাতা,পুরুলিয়াঃ-দেশের চিকিৎসক এবং চিকিৎসা পেশাজীবীদের অবদান ও সেবাকে সম্মান জানাতে প্রতিবছর ১লা জুলাই ভারতে জাতীয় ডাক্তার দিবস পালিত হয়। ভারতের ইতিহাসে অন্যতম বিখ্যাত চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায়ের স্মরণে এই দিনটি তাৎপর্যপূর্ণ।
মূলত সমাজের সার্বিক কল্যাণে চিকিৎসকদের নিঃস্বার্থ সেবাকে সম্মান জানানোর লক্ষ্য নিয়ে বুধবার সর্বভারতীয় যুব কাউন্সিলের উদ্যেগে মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপাল চন্দ্র লায়েককে সংবর্ধনা জানানো হল। এদিন সর্বভারতীয় যুব কাউন্সিলের চেয়ারম্যান অমরেশ দত্ত ডা: গোপাল চন্দ্র লায়েকের হাতে উত্তরীয়, পুস্পস্তবক তুলে দেন। এদিন চিকিৎসক দিবসে তার ৫১ বছরের চিকিৎসা জীবনের অভিজ্ঞতার বিষয়গুলি তুলে ধরে ধরেন। পাশাপাশি মানবাজার মহকুমা এলাকার চিকিৎসা ব্যাবস্থায় আরও উন্নত হওয়া প্রয়োজন এবং এখানে মহকুমা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরীরও দাবি জানান তিনি।




















